মাগুরায় কমছে দেশি মাছের উত্পাদন

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২১:১৭

মাগুরা প্র্রতিনিধি

মাগুরায় কমছে দেশীয় প্রজাতির মাছ। মত্স্যজীবীরা সারাদিন নদীতে নৌকা নিয়ে জাল পেতেও মাছ পাচ্ছেন না। জেলা মত্স্য অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় ২১ হাজার ১৭০ মেট্রিক টন মাছের চাহিদার বিপরীতে বর্তমান উত্পাদন হচ্ছে ১৮ হাজার ৩৬৪ দশমিক ৬৪ মেট্রিক টন। মত্স্যজীবীরা জানান, নদীতে ঘন ঘন বাঁধ দেওয়ার ফলে এবং চিনা নেট জালের ফলে দেশি মাছ ডিম দিতে না পারার কারণে দেশি মাছের বংশ বৃদ্ধি হচ্ছে না। জেলা মত্স্য কর্মকর্তা আনোয়ার কবির বলেন, দেশি জাতের মাছের উত্পাদনে বাধা অবৈধ কারেন্ট জাল ও অবৈধ আড় বাঁধ। এ ব্যাপারে মত্স্য বিভাগ নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।