দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
চলতি মৌসুমে দেবীগঞ্জে আউশ ধানের ভালো ফলন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, দেবীগঞ্জে এবার প্রায় ২০০ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে। কৃষক গোলম কিবরিয়া জানান, তার এক একর জমিতে ব্রি-৮২ জাতের আউশ ধান লাগিয়েছে। ধান রোপণ থেকে শুরু করে কর্তন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১৯ হাজার টাকা। জমি থেকে ধান পেয়েছেন প্রায় ৫০ মণ। যার বর্তমান বাজার দর ৩০ হাজার টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা সাফিয়ার রহমান জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার উপজেলায় আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
