বান্দরবান প্রতিনিধি
বান্দরবান বাজারের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রবিবার সকালে বাজার মসজিদ চত্বরে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে ক্যামেরা চালু করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি গিয়াসউদ্দিন মাস্টারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি, জেলা পুলিশ সুপার জেরিন আক্তার, জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাশ প্রমুখ। এ বিষয়ে উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত জানান, বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৭২টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।
