ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
জাতীয় মত্স্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, দেশের প্রতিটি জলাশয়ে মত্স্য চাষ করে পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়েও অনেক অর্থ লাভ করা সম্ভব। তাই প্রতিটি জলাশয়ে মত্স্য কর্মকর্তাদের পরামর্শে সঠিক নিয়মে মত্স্য চাষ করুন। সরকার মত্স্য খাতকে গুরুত্ব দিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময়ে প্রণোদনাসহ আর্থিক সহায়তা করছে। একই সঙ্গে সফল মত্স্য খামারিদের পুরস্কৃত করে তাদের উত্সাহিত করা হচ্ছে।
রবিবার সকালে উপজেলা হল রুমে আয়োজিত জাতীয় মত্স্য সপ্তাহ-২০২১ পালনকালে সেরা মত্স্য খামারিদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এমপি নিক্সন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা আজিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহাদাত্ হোসেন, উপজেলা পরিষদের চেয়াম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা মত্স্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক প্রমুখ।
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা জানান, বিকালে উপজেলা প্রশাসন ও মত্স্য অধিদপ্তরের আয়োজনে তিনি জাতীয় মত্স্য সপ্তাহের উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
