সাতক্ষীরায় স্বর্ণের বারসহ আটক ১

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২১:১৯

সাতক্ষীরা প্রতিনিধি

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ৮০ ভরি ওজনের আট পিস স্বর্ণের বার উদ্ধার করেছে র্যাব সদস্যরা। রবিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় এক ব্যক্তিকে আটক করে র্যাব। তার নাম মো. বিল্লাল হোসেন। সাতক্ষীরার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, ৮০ ভরি ওজনের আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। চোরাকারবারি কৌশলে স্বর্ণের বারগুলো তার শরীরে (কোমরে লুঙ্গির ভাজে) জড়িয়ে বহন করছিল। আটককৃতকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।