ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকাকেন্দ্রে মানুষের গাদাগাদি। প্রতিদিন চলছে একই অবস্থা। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি চলে। রবিবার এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোস্তফা খোকন বলেন, আমার জনবল কম রয়েছে। ১০ জন স্বাস্থ্যকর্মী, ১৫ জন স্বেচ্ছাসেবক আছে। এরাই টিকা দেন এবং কাগজে লিখেন। দৈনিক ১ হাজার ৫০০ লোকের টিকা দিতে হয়। এতে করে টিকার বুথ পাঁচটি প্রথম ডোজ ২য় তলা এবং নিচ তলায় রয়েছে। ২য় ডোজ পুরান ভবনের তিনটি রুমে দেওয়া হচ্ছে। জনবল বেশি হলে গাদাগাদিটা হতো না।
