বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
সীমাহীন জনদুর্ভোগের অপর নাম এখন বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক। জনবহুল এ সড়কে পুকুরের মতো গর্ত সৃষ্টি হওয়ায় বেহাল হয়ে পড়েছে। এ অবস্থায় নিরুপায় হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী ও মালবাহী যানবাহন। তিন মাস যাবত্ সড়কের চলমান কাজ বন্ধ থাকায় এ দুর্ভোগ পোহাচ্ছেন জনসাধারণ। এ সড়কে চলাচলকারীরা জানান, তারা এ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উপজেলা প্রকৌশলী আবু সাইদ বলেন, গত সোমবার সিলেটে মাসিক সভায় এ বিষয়ে কথা হয়েছে। কিছু দিনের ভেতর কাজ শুরু হবে। সাব-ঠিকাদার সুহেল খান বলেন, আগামী সপ্তাহে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের কাজ শুরু করব।
