শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২১:২০

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের হাতে আগ্নেয়াস্ত্রসহ এক যুবক আটক হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজার এলাকার আমবাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মো. নাদিম আলী ভোলাহাট উপজেলার তিলকী গ্রামের মো. খাইরুল ইসলামের ছেলে। রাতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাজপুর ইউনিয়নের  ধোবড়া বাজার এলাকার আমবাগানে অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, দুটি ম্যাগজিন, আট রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও একটি মেমোরি কার্ডসহ নাদিম আলীকে আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।