স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো সাত জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতদের দুই জন করোনা পজিটিভ, করোনা নেগেটিভ হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় একজন এবং করোনার উপসর্গে চার জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর চার জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও নওগাঁর একজন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন। রবিবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৭৬ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৭ জন।
