দ্য অ্যাসেট ট্রিপল ‘এ’ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড ২০২১-এ ‘ইসলামিক ব্যাংক অব দ্য ইয়ার’ ও সেরা ইসলামিক রিটেইল ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক। এ নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক ২০২১ সালে মোট চারটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার অর্জন করল।
অ্যাসেট ট্রিপল ‘এ’ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড, ব্যাংকিং খাতে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার যা বৈশ্বিক অর্থ ব্যবস্থায় সবচেয়ে দ্রুত বর্ধমান ও সম্ভাবনাময় একটি স্থান। সেরা ইসলামিক ব্যাংক, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং এ শিল্পে নিয়োজিত অন্যান্য প্রতিষ্ঠান নিয়ে অ্যাসেট ট্রিপল ‘এ’ কাজ করে। বিশ্বের বিভিন্ন দেশে সেরা ইসলামিক প্রতিষ্ঠান নির্বাচনে পুরস্কারটি একটি সুনির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করে থাকে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘বাংলাদেশে ইসলামিক অর্থ ব্যবস্থা দ্রুত বিকাশ লাভ করছে যা আমাদের প্রগতিশীল অর্থনীতির সঙ্গে সমান গতিতে এগিয়ে চলেছে। আমাদের বৈশ্বিক নেটওয়ার্ক, প্রযুক্তি ও অন্যান্য পণ্যের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে সক্ষম হব বলে আমি আশাবাদী’। —প্রেস বিজ্ঞপ্তি
