ফটো ক্যাপশন

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২১:৩০

বিকেএমইএর এক্সট্রা অর্ডিনারি জোনারেল মিটিং ও অ্যানুয়াল জেনারেল মিটিং সম্প্রতি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সমবায় ব্যাংক ভবনে (বিকেএমইএর প্রধান কার্যালয়ের বিপরীত পার্শ্বে) সন্ধ্যা ৭:৩০টায় ইজিএম এবং এর পরপরই রাত ৮টায় এজিএম অনুষ্ঠিত হয়। বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, এমপি অনুষ্ঠান দুইটিতে সভাপতিত্ব করেন

 

০০

 

‘এইচএফএএমএল শরীয়াহ ইউনিট ফান্ড’ পরিচালনার জন্য ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সম্প্রতি এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে একটি ট্রাস্ট ডিড স্বাক্ষর সম্পন্ন করেছে। এ চুক্তির অধীনে, আইসিবি ট্রাস্টি হিসেবে উক্ত ফান্ডের দায়িত্ব পালন করবে। ফান্ডের প্রাথমিক আকার ২০ কোটি টাকা এবং অভিহিত মূল্য ১০ টাকা। আইসিবির এমডি মো. আবুল হোসেন এবং এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি ও সিইও মো. ফায়েকুজ্জামান ডিডে স্বাক্ষর করেন

 

০০

 

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত চার দিনব্যাপী কর্মশালা সম্প্রতি উদ্বোধন করা হয়। অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদের  সদস্য, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ এতে উদ্বোধনী আলোচনা রাখেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মনোয়ার হোসেন এফসিএ, এনামুল মাওলা, এবিটিআইয়ের পরিচালক সুপ্রভা সাইদ

 

০০০

 

করোনা অতিমারিকালে মৃতদেহ পরিবহন ও দাফনের সুবিধার্থে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) মারকাজুল ইসলামী এবং আঞ্জুমান মুফিদুল ইসলামকে দুইটি ফ্রিজার ভ্যান প্রদান করেছে। ব্যাংকটির বিশেষ কোভিড-১৯ সিএসআর কর্মসূচির অধীনে ভ্যানগুলো দেওয়া হয়েছে। এই কর্মসূচির জন্য মোট ৪ কোটি ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। ইবিএল পরিচালক মীর নাসির হোসেন রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভ্যানের চাবি আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান এবং আল-মারকাজুল ইসলামীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামজা শহিদুল ইসলামকে হস্তান্তর করেন