রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের পিতা হাজী তায়েবউদ্দিনের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৪ নভেম্বর কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদরের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাছাড়াও উপজেলা আওয়ামী লীগ অফিস, মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ, হাজী তায়েবউদ্দিন উচ্চ বিদ্যালয়, তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লিখিত অনুষ্ঠানসমূহে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক-ছাত্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাজী তায়েবউদ্দিন ১৯৭১ সালের ১৪ নভেম্বর মৃত্যুবরণ করেন।
