অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে পর্যালোচনা সভা

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২১:৪৮

ইত্তেফাক রিপোর্ট

অ্যান্টিবায়োটিকের ব্যবহার ও এর রেজিস্ট্যান্ট নিয়ে দেশের ১০টি হাসপাতালের চালানো এক জরিপসংক্রান্ত নিবন্ধের ওপর পর্যালোচনা সভায় বক্তারা অ্যান্টিবায়োটিকের সুষ্ঠু ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সাবরিনা ফ্লোরা। আইইডিসিআর ও আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির (এএসএম) যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরিন। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিয়া। মূল প্রবন্ধ দুইটি উপস্থাপন করেন বাংলাদেশ সোসাইটি ফর মেডিক্যাল মাইক্রোবায়োলজির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ মোর্শেদ এবং আইইডিসিআরের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. জাকির হোসেন হাবিব।