ইত্তেফাক রিপোর্ট
একুশে টেলিভিশনের ডেপুটি হেড অব নিউজ ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাবেক সভাপতি সাইফ ইসলাম দিলালের মা শাহানারা বেগম (৮০) আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত কারণে গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানা যায়, শাহানারা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে তার ছেলে সাইফ ইসলাম দিলালের রাজধানীর খিলগাঁওয়ের বাসায় চিকিত্সা চলছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, চট্টগামের সীতাকুন্ড উপজেলার মৌলভী পাড়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে ইআরএফ সভাপতি শারমীন রিনভী, সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, একুশে টেলিভিশন পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।
