চট্টগ্রাম অফিস
বিশিষ্ট নিউরো সার্জন ও বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা. এল এ কাদেরী (৮১) গতকাল রবিবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত্ ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক পুত্র রেখে যান। পারিবারিক সূত্র জানায়, আজ সোমবার চট্টগ্রাম নগরী ও হাটহাজারী উপজেলার ফটিকাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদ-আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
