৩০ হাজার ফুট উচ্চতায় ‘হাব্বা’-কে জন্ম দিলেন আফগান নারী

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ০০:৪৩

আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময় মাঝ আকাশে সন্তান জন্ম দিয়েছেন আফগান এক নারী শরণার্থী। তুরস্ক এয়ারলাইন্সের ফ্লাইট ৩০ হাজার ফুট উচ্চতায় থাকার সময়ই তার কন্যা শিশুর জন্ম হয়। তিনি যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন। খবর বিবিসির।

এই ঘটনার পর এক বিবৃতিতে তুর্কি এয়ারলাইন্স জানিয়েছে, রাজধানী কাবুল ছেড়ে আসার পর সোমান নুরি নামের ২৬ বছর বয়সী ওই নারী দুবাই থেকে বার্মিংহামগামী ফ্লাইটে উঠেছিলেন।

A 30,000-foot-tall girl was born aboard an evacuation flight to Birmingham.  – Kuwait News

জানা যায়, শরণার্থীদের নিয়ে উড়ে যাওয়া ওই বিমানে কোনও চিকিৎসক ছিলেন না। কেবিন ক্রুদের তত্ত্বাবধানেই নুরি শিশুর জন্ম দিয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে ‘হাব্বা’ বা ‘হাওয়া’, যার ইংরেজি অর্থ ‘ইভ’।

তুর্কি এয়ারলাইন্সের তরফ থেকে জানানো হয়েছে, মা-শিশু উভয়ই নিরাপদ ও সুস্থ আছেন। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের মুখে সোমান নুরি নামের এই নারী তার স্বামী ও আরও দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে এসেছেন।

তারা শরণার্থী হিসেবে তুর্কি এয়ারলাইন্সের বিমানে ওঠেন। বিমানটি যুক্তরাজ্যের বার্মিংহামে যাওয়ার আগে পূর্বসতর্কতার জন্য কুয়েতে অবতরণ করেছিল। কুয়েতের আকাশসীমায় থাকার সময়ই বিমানটিতে শিশু হাব্বার জন্ম হয়।

ইত্তেফাক/টিআর