ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসেনারো বলেছেন, তার সামনে তিনটি বিকল্প আছে। ভবিষ্যতে হয় তিনি গ্রেপ্তার, নিহত কিংবা পুন:নির্বাচিত হবেন। আগামী বছর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে তিনি এই মন্তব্য করেন। তবে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, তার কারাগারে যাওয়ার কোনও সম্ভাবনা নেই, কারণ এমন মানুষ পৃথিবীতে নেই যে তাকে কারাগারে নিতে পারে। নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা বলসেনারো ২০১৮ সালে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন এবং অল্পের জন্য প্রাণে রক্ষা পান। -বিবিসি
