বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি:সাধারণ জ্ঞান

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৮:৫৮

বাংলা সাহিত্য

মো. শহিদুল ইসলাম

সিনিয়র শিক্ষক, লালমনিরহাট

প্রশ্নঃ ‘সাঁঝের মায়া’ কার লেখা?

উত্তরঃ সুফিয়া কামাল।

প্রশ্নঃ ‘নকশী কাঁথার মাঠ’-এর লেখক কে?

উত্তরঃ জসীমউদদীন।

প্রশ্নঃ ‘সংশপ্তক’ কার রচনা?

উত্তরঃ শহীদুল্লাহ কায়সার।

প্রশ্নঃ ‘মানচিত্র’ নাটক কে রচনা করেন?

উত্তরঃ আনিস চৌধুরী।

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’-এর ইংরেজি অনুবাদ কে করেন?

উত্তরঃ W. B. Yeats

প্রশ্নঃ মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ কার লেখার অনুবাদ? উত্তরঃWilliam Shakespeare.

প্রশ্নঃ ‘নন্দিনী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার প্রধান চরিত্র?

উত্তরঃ রক্তকরবী।

প্রশ্নঃ ‘নামাজ’ শব্দটি যে ভাষা থেকে আগত?

উত্তরঃ ফারসি।

প্রশ্নঃ রিকশা শব্দটি যে ভাষা থেকে আগত? 

উত্তরঃ জাপানি।

প্রশ্নঃ যে ভাষা পরিবর্তনশীল?

উত্তরঃ চলতি।

প্রশ্নঃ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে?

উত্তরঃ শ্রীকান্ত।

০১। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা —

গীতি কবিতা।

০২। কবি গান রচয়িতা ও গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত — রামবসু ও ভোলা ময়রা।

০৩। বটতলার পুঁথি বলতে বুঝায় — দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য।

০৪। ট্রেজেডি, কমিডি ও ফাসের মূল পাথক্য— জীবনানুভুতির গভীরতায়

০৫। ভাষা প্রকাশ বাঙলা ব্যাকরণ’ কে রচনা করেন— মুহাম্মাদ এনামুল হক।

০৬ । দোভাষী পুথি বলতে কি বুঝায় — কয়েকটি ভাষার শাব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত বই ।

০৭ । পদ বা পদাবলী বলতে কি বুঝায় —বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ে বিশেষ সৃষ্টি

০৮। কোন সাহিত্যাদশের মর্মে নৈরাশ্যবাদ আছে

— উত্তরাধুনিকাতাবাদ ।

০৯ । বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি = বঙ্গভাষা ও সাহিত্য ।

১০। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত ক’টি যুগের কথা বলা হয়েছ— তিনটি ।