মো. কামরুল হাসান
প্রভাষক
শামছুল হুদা খাঁন কলেজ
মহেশপুর, ঝিনাইদহ।
শুদ্ধ উচ্চারণ চর্চা (পর্ব ১০)
গত পর্বের পর ...
‘অ’-এর উচ্চারণের নিয়ম
‘অ’-এর উচ্চারণের তিনটি ভাগ রয়েছে ।
১. আদ্য-অ (শব্দের শুরুতে)
২. মধ্য-অ (শব্দের মাঝে)
৩. অন্ত্য-অ (শব্দের শেষে)
মধ্য-অ
সূত্র ৪ : তিন বর্ণে গঠিত শব্দের ১ম বর্ণটি যদি ও হয় (স্বাধীন কিংবা
ব্যঞ্জনে যুক্ত), তবে ‘মধ্য-অ’ সাধারণত ও-কারের মতো উচ্চারিত হয়।
শব্দগুলোর উচ্চারণগুলো লক্ষ করি :
বানান উচ্চারণ
ওজন ওজোন্
ভোজন ভোজোন্
শোধন শোধোন্
বোধন বোধোন্
তোষণ তোশোন্
শোষণ শোশোন্
লোচন লোচোন্
রোচন রোচোন্
চোষণ চোশোন্
