দ্বাদশ শ্রেণির ইংরেজি প্রস্তুতি

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৮:৫৮

Sentence অর্থ বাক্য Connector অর্থ সংযোগকারী

ইংরেজি

এম এ হামিদ খান, সহকারি অধ্যাপক, ইংরেজি

ধনবাড়ি সরকারি কলেজ, টাঙ্গাইল।

 

 

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ইংরেজি দ্বিতীয়পত্রের Part-A: GrammarঅংশেSentence Connector নিয়েআলোচনাকরছি।

 

Sentence Connector

 

Sentence অর্থ বাক্য Connector অর্থ সংযোগকারী। সুতারাং Sentence connector term- টির অর্থ কোনোSentence বা idea  বাকে সংযোগকারী শব্দ। যেমন:Shohel is good at swimming, tennis and hockey. Furthermore/Besides, he has also represented the college in cricket.

Explanation:উল্লেখিত Sentence দু’টিতে দেখতে পাই Furthermore / Besides শব্দগুলো দু’টিবাক্যের initial - এ অবস্থান করছে এবং প্রথম Sentence এ আলোচিত তথ্য সম্পর্কে additional (অতিরিক্ত) তথ্য প্রদানকরেছে। এ জাতীয় word/ words English Language- এ Sentence connector হিসেবে পরিচিত।

Sentence Connector এর Importance বা গুরুত্ব :

1.Sentence Connector, Sentence এর প্রথমে বসে থাকে যাকে Language এর পরিভাষায় initialposition বলে।

2. Sentence Connector দু’টি idea এরমধ্যে একটি Relationship তৈরী করে।

3. Sentence Connector গুলো Paragraph এর Coherence (সঙ্গঁতি) বজায় রাখে।

4. Sentence Connector হলো Sentenceএর মধ্যে সম্পর্ক স্থাপনকারী ‘Bridge’যার মাধ্যমে writing style-টি

Sophisticated হয়।

5. Sentence Connector, Sentence গুলোর মধ্যে ধারাবাহিকতা এবং বাক্যের মধ্যে অর্থ সঙ্গতি বজায় রাখে।

Sentence Connector এর Use বা ব্যবহার :

1. কোনগঠন, ফলাফলপর্যায় ক্রমে সাজানোর জন্য আমরা Firstly,Secondly, Thirdly, First of all, Next, Then Finally, To start with ,Last of all এ জাতীয় Sentence Connector গুলো ব্যবহার করি। যেমন:- There are three reasons for my resignation. Firstly, I am dissatisfied with my wages; Secondly, the hours are too long; and finally, there is little chance of promotion.

2.পূর্বে দেয়া  Information(তথ্য) এর সাথে মিল দেখিয়ে নতুন তথ্য দেয়ার জন্য আমরা Correspondingly, Equally,

Likewise, Similarly ইত্যাদি Sentence Connector ব্যবহার করি।

Example:i) The new exam is longer. Correspondingly, (একই ভাবে) it is more difficult to pass.

ii) She has high responsibilities. Equally (সমভাবে)he gets a high salary.

iii)She was last. Similarly (অনুরূপভাবে) I was delayed.

3.পূর্বে দেয়া  Information (তথ্য) -এর ওপর জোর দেওয়ার জন্য আরও তথ্য যুক্ত করতে আমরা Above all, Again, Further, Furthermore, Moreover, Besides, In addition, Not only that ইত্যাদি Sentence connectorবা বাক্যে সংযোগকারী ব্যবহার করি।

Example:i)He has opportunity and motivation. Above all the courage to do it.

ii)The man was beaten up. Further, he was arrested.

iii) Mr. Khan is a good teacher. Moreover(অধিকন্তু,তা ছাড়া)he is a good writer.