আপনার রাশিফল

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ০০:৪৬

মুহম্মদ আনিসুল হক

৩১ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ১৬ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ২১ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :বুধ ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা :৪ ও ৫। শুভ বার :রবি ও বুধ। শুভ রত্ন :পান্না ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

বাড়িতে অতিথি আসতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে হঠাত্ দেখা হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। কোনো আশা পূরণ হতে পারে। শ্রমিকনেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিক কোনো কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কিছুটা অসুস্থবোধ করতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। সৃজনশীল কাজে অংশ নিতে পারে। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আবেগ সংযত রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।