রয়টার্স ও আলজাজিরা
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে পশ্চিম তীরের রামাল্লায় রবিবার ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গানেজর বৈঠক হয়েছে। চলতি বছর জুন মাসে ইসরাইলে নতুন সরকার গঠনের পর উচ্চপর্যায়ের নেতাদের এটাই প্রথম বৈঠক।
দুই নেতার বৈঠকে গুরুত্ব পেয়েছে গাজা ও পশ্চিম তীরের নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়গুলো। পরে এক টুইট বার্তায় ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানত্জ বলেন, ফিলিস্তিনের অংশে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করতে কাজ করবে ইসরাইল। ফাতাহ সেন্ট্রাল কমিটির সদস্য ও ফিলিস্তিনের বেসামরিক বিষয়ক কর্তৃপক্ষের প্রধান হুসাইন আল শেইখ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফিলিস্তিনি ও ইসরাইলের সম্পর্ক উন্নয়নে সব ধরনের সম্ভাবনা রয়েছে।
