বিবিসি ও রয়টার্স
অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। সোমবার সিডনির সাউথ ওয়েলস রাজ্যে আরো চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার তিন জনে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ১ হাজার ২১৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
করোনা নিয়ন্ত্রণে সফল হিসেবে বিবেচিত দেশটিতে করোনায় মৃতের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় কম। তবে সম্প্রতি সেখানে ডেলটা ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর মৃত্যু ও শনাক্ত বেড়েছে। ফলে ডেলটা ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে লড়াই করছে দেশটি। মহামারি শুরু হওয়ার পর এ মুহূর্তে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ দেখছে অস্ট্রেলিয়া। নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে দেশটি। এর আগে করোনা নিয়ন্ত্রণে অন্য উন্নত দেশগুলোর তুলনায় অস্ট্রেলিয়া বেশ ভালো অবস্থানে ছিল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, টিকা দেওয়ার হার বাড়লেও আগামী অক্টোবরে সংক্রমণ আরো বৃদ্ধি পেতে পারে।
