স্বল্প বাজেটে অলরাউন্ডার ফোন এ১৬ আনছে অপো

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২০:০৮

করোনা মহামারির কারণে দীর্ঘ বিরতির পর আবারো দেশের বাজারে ফোন আনতে যাচ্ছে অপো বাংলাদেশ। সব শ্রেণীর পাঠকের কথা চিন্তা করে খুব শিগগিরই এ সিরিজের নতুন ফোন উন্মোচন করতে যাচ্ছে তারা। এবারের ফোনটি হবে স্বল্প বাজেটে অলরাউন্ডার ফোন। ধারণা করা হচ্ছে, বাজারে দাম ও মানে দুটোতেই অপ্রতিদ্বন্দ্বী হবে ফোনটি। এ সিরিজের সর্বশেষ সংস্করণ এ১৬ ফোনটিতে থাকবে বড় ব্যাটারি, ট্রিপল ক্যামেরা, স্টাইলিশ ডিজাইন, সাইড মাউনটেন্ড সেন্সর, বড় পর্দাসহ প্রায় সবরকম সুবিধা। সবচেয়ে বড় কথা এমন বাজেটের মধ্যে এতোসব ফিচার সমৃদ্ধ ফোন বাজারে খুব কমই রয়েছে।

জানা গেছে, বিভিন্ন কারণে জনপ্রিয় এ সিরিজের ফোনগুলো নিয়ে গ্রাহকের মধ্যে বেশ আগ্রহ রয়েছে। এবারের এ১৬ ফোনের সবচেয়ে বড় আকর্ষণের জায়গা হচ্ছে এর ৫০০০ এমএএইচ বড় ব্যাটারি। একবার চার্জেই সারাদিন ইন্টারনেট ব্রাউজ, গেম খেলা, ছবি তোলা, ভিডিও দেখা, কথা বলা সবই করা যাবে। ফোনটির আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো ট্রিপল ক্যামেরা। এমনিতেই ক্যামেরার জন্য অপো ফোনের আলাদা সুনাম রয়েছে। এ১৬ ফোনটিও তার ব্যতিক্রম নয়। ফোনটির রিয়্যার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। বাকি দুটি ক্যামেরা ২ মেগাপিক্সেল করে। হালকা-পাতলা গড়নের ফোনটির ওজন মাত্র ১৯০ গ্রাম। এর র্যাম ৩জিবি ও রম ৩২ জিবি। একটি সর্বশেষ প্রযুক্তির আদর্শ ফোনে যেসব সুবিধা রয়েছে তার সবই রয়েছে ফোনটিতে।