আমাদের এখন আন্তর্জাতিক বাজারের কথা ভাবতে হবে :দিঘী

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২০:২৪

 বিনোদন রিপোর্ট

 

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে মাঝে বিরতি নিয়ে আবারও যখন শোবিজের পথে হাঁটলেন তখন আলোচনায় আসতে খুব বেগ পেতে হয়নি দিঘীর। এরই ভেতরে ‘টুঙ্গীপাড়ার মিয়াভাই’ও ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে।

তবে নতুন খবর হলো এর ভেতরে হিন্দী একটি গানে অংশ নিয়েছেন তিনি। মিউজিক ভিডিওতে তার বিপরীতে রয়েছেন মডেল ফারহান খান রিও। গানের শিরোনাম ‘হোটো পে নাম তেরা’। সুদীপ কুমার দীপের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও প্রেম’।

গত ২৮ আগস্ট ঢাকার অদূরে ফিল্ম ভ্যালিতে হয়েছে এর দৃশ্য ধারণ। বিশ্বের তুমুল জনপ্রিয় প্লাটফর্মটি সিরিজের ইউটিউব চ্যানেলে শিগগিরই মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে।

এটি বাংলা ভাষায়ও দেশীয় একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

দিঘী বলেন,‘কাজটিতে অংশ নিতে পেরে ভাল লাগছে। দুই বাংলার দুটি প্লাটফর্মে মুক্তি পাবে একই সাথে। সবচেয়ে আনন্দের বিষয় হলো, এখন ভারতীয় জনপ্রিয় প্লাটফর্মেও আমাদের দেশের তারকাদের চাহিদা বাড়ছে। আমার মতে এখন আন্তর্জাতিক দর্শকদের কথা চিন্তা করেই সবার কাজ করা উচিত।’