জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার পূর্বাভাস সম্পর্কিত তথ্য প্রকাশ এবং খাতভিত্তিক তথ্যভান্ডার প্রতিষ্ঠা করতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে সিনেসিস আইটি। এই চুক্তির মাধ্যমে ২৯ অক্টোবর থেকে ‘জাতীয় স্কিলস পোর্টাল স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ শিরোনামে পরামর্শক সেবা ক্রয়ের নিমিত্তে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সিনেসিস আইটি। সিনেসিস আইটি লিমিটেডের পক্ষ থেকে স্বাক্ষর করেন সিনেসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মো. নূরুল আমিন, সদস্য (প্রশাসন ও অর্থ)।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা, সদস্য (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব মো. নূরুল আমিন, সদস্য (পরিকল্পনা ও দক্ষতামান) যুগ্ম সচিব আলিফ রুদাবা, পরিচালক (অর্থ) ড. জাহাঙ্গীর হোসেন, উপপরিচালক (এইচআরএম ও প্রকিউরমেন্ট) মোহাম্মদ মাহফুজুর রহমান, সিনেসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান, আইটি পরামর্শক মামুনুর রহমান। —প্রেস বিজ্ঞপ্তি
০
