স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে এলিট পেইন্ট রাবেয়া সিরাজ কিশোর ফুটবলে এম এ আজিজ স্টেডিয়ামে মেহেরাজের হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ। গতকাল অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় চান্দগাঁও স্পোর্টিংকে ৬-১ গোলের ব্যবধানে হারায় তারা।
অপর খেলায় পটিয়া আবদুস সোবহান ফুটবল দল ৩-১ গোলের জয় পায় সাউথ অ্যান্ড ক্লাবের বিপক্ষে। জয়ী দলের হয়ে জিদান দাশ, সাইফুদ্দিন, ইসমাইল এবং পরাজিত দলের পক্ষে আসাদ গোল করেন।
