ঘোড়াঘাটে পাটের ফলন ও দাম ভালো

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:২৫

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা

ঘোড়াঘাটে পাটের ভালো ফলন হয়েছে। সেই সঙ্গে বাজারে দাম ভালো থাকায় খুশি পাটচাষিরা। তারা জানান, গত বছর প্রতি মণ পাট ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হলেও বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা দরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, উপজেলায় এবার ১৪০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাটচাষি মোহাম্মাদ আলী জানান, প্রতি বিঘা জমিতে ১১-১২ মণ পাট উত্পাদন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এখলাস হোসেন সরকার জানান, এ মৌসুমে পাটের ফলন ও দাম ভালো। চাষিরা পাটের ভালো দাম পাওয়ায় আগামী মৌসুমে পাট চাষ বাড়তে পারে।