মোরেলগঞ্জে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:২৫

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

মোরেলগঞ্জে ৬ নম্বর চিড়াখালী ইউনিয়নের দুই গ্রামের বাসিন্দাদের বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। স্থানীয়রা জানায়, এ স্থানে একটি কাঠের পুল ছিল। ২০০৭ সালে সিডরে পুলটি ভেঙে যায়। এরপর ১৪ বছরেও কোনো পুল বা সেতু নির্মাণ করা হয়নি। স্থানীয়রা নিজস্ব অর্থায়নে বাঁশের সাঁকোটি তৈরি করে। চিড়াখালী ইউনিয়ন চেয়ারম্যান মো. আলী আক্কাস বুলু বলেন, পুলটি নির্মাণের জন্য জেলা পরিষদে আবেদন করা হলেও বরাদ্দ পাওয়া যায়নি। উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, আবেদন ও বরাদ্দের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।