সুজানগরের খালবিলে মাছের আকাল

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:২৭

সুজানগর (পাবনা) সংবাদদাতা

বর্ষার ভরা মৌসুমেও সুজানগরে খালবিলে মাছের আকাল দেখা দিয়েছে। উপজেলার অধিকাংশ হাটবাজারে নদী বা বিলের মাছ তেমন দেখা মিলছে না। কিন্তু উপজেলায় ঐতিহাসিক গাজনার বিলসহ রয়েছে ১৫/২০টি ছোট-বড় খালবিল। পাশেই রয়েছে পদ্মা নদী। খয়রান গ্রামের সিদ্দিকুর রহমান বলেন, প্রজনন মৌসুমে ঐ সব খালবিল থেকে অবাধে মা-মাছ শিকার করা হয়। ফলে চলতি বর্ষা মৌসুমে হাটবাজারে মাছের আকাল দেখা দিয়েছে। এ বিষয়ে উপজেলা মত্স্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন, এ বছর নদীনালা এবং খালবিলে প্রাকৃতিকভাবেই মাছ কম। সে কারণে হাটবাজারে মাছের অভাব দেখা দিয়েছে।