ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
ফরিদগঞ্জের ধানুয়া-গাজীপুর-গল্লাক সড়কের ডাকাতিয়া নদীর সেতুর সংযোগ সড়কে ধসের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, সম্প্রতি সেতুর পশ্চিমপাড়ের সংযোগ সড়কের মাটি ধসে গেছে। একই সঙ্গে দুই পাড়ের ইটের সলিংয়ের রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেতু নির্মাণের সময় দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী মো. আয়ুব খান জানান, সম্প্রতি অতিবর্ষণে সড়কের বালি ধসে পড়েছে। উপজেলা প্রকৌশলী (অ.দা.) এ এস এম রাশেদুর রহমান বলেন, সেতুর পশ্চিমপাড়ের দক্ষিণ অংশে সংযোগ সড়কের গর্তটি অচিরেই মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
