পাথরঘাটায় তিন হরিণের চামড়া জব্দ

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:২৮

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

বিশখালী নদীর তীরবর্তী তালতলী উপজেলার জোয়ালভাঙ্গা লঞ্চঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি হরিণের চামড়া জব্দ করেছে পাথরঘাটা কোস্ট গার্ড। সোমবার সকাল সাড়ে ১১টায় এগুলো জব্দ করা হয়। পরে জব্দকৃত চামড়া তিনটি তালতলি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। কোস্ট গার্ডের পাথরঘাটা কনটিজেন্ট কমান্ডার সাজু মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা টু তালতলীগামী এমভি পাথরঘাটা যাত্রীবাহী লঞ্চের তল্লাশি করেন কোস্ট গার্ড সদস্যরা। এক পর্যায়ে বরগুনা জেলার তালতলী উপজেলাধীন বিশখালী নদীর জোয়ালভাঙ্গা লঞ্চঘাট এলাকায় লঞ্চটি পৌঁছলে লঞ্চের ভেতরেই পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগে তিনটি হরিণের চামড়া পওয়া গেলে সেগুলো জব্দ করে তালতলি বন বিভাগে হস্তান্তর করা হয়।