চিতলমারীতে অটোরিকশার ধাক্কায়ু শিশুর মৃত্যু

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:২৮

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

চিলমারীতে রাণীগঞ্জ চড়ুয়াপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় সোহাগ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সকাল ১১টায় বাড়ির পাশে দোকানের সামনে রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত সোহাগ চড়ুয়াপাড়া এলাকার ছপিয়ল ইসলামের ছেলে।

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায়

এক জনের মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, ফরিদগঞ্জে সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে খাজুরিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের পানিওয়ালা গ্রামের বাসিন্দা। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. শহীদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি ও মোটর সাইকেল জব্দ করেছে। এবং লাশ মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।