সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে হারুন মোল্লা নামের এক বালুকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার নারুিহাটি গ্রামের বালুর স্তূপের পাশে দুর্ঘটনাটি ঘটে। মৃত বালুকাটা শ্রমিক পাবনা সদর উপজেলার নতুন গোহাইল বাড়ি গ্রামের আব্দুল হাই মোল্লার ছেলে। স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, সকাল ৯টার দিকে বালুকাটা শ্রমিক হারুন মোল্লা ঐ বালুর স্তূপের পাশে বিদ্যুত্ সংযোগ নেওয়ার কাজ করছিল। হঠাত্ অসাবধানতার কারণে তার শরীরে বিদ্যুত্স্পৃষ্ট হয়। গুরুতর অসুস্থ অবস্থায় সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সেলিম মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
