নেত্রকোনা প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের পলাতক খুনিদের দ্রুত দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ নেত্রকোনা জেলা শাখা। সোমবার মোক্তারপাড়াস্থ নেত্রকোনা পৌরসভা আফিস সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে তারা এ দাবি জানান। বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান প্রমুখ।
