নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:২৯

নিয়োগ বিজ্ঞপ্তি :সরকারি বিধি মোতাবেক (২০১৮ সালের জনবল কাঠামো অনুযায়ী) চারঘাট আলহাজ্ব এম এ হাদী কলেজ চারঘাট রাজশাহীর জন্য আই.সি.টি, পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ের ১ জন করে ল্যাব সহকারী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এস.এস.সি/সমমান ২য় বিভাগ। আই.সি.টি ল্যাব সহকারীর জন্য কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এস.এস.সি/সমমান ২য় বিভাগ। প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট সাইজের ২ কপি ছবিসহ অধ্যক্ষ বরাবর সোনালী ব্যাংক, চারঘাট শাখার অনুকূলে ৫০০/- (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আবেদনের শেষ তারিখ ১৬/০৯/২০২১।                সিকে-৮২৭

নিয়োগ বিজ্ঞপ্তি :উপজেলা সদরে পৌরসভার কেন্দ্রস্থলে অবস্থিত স্নাতক সম্মান স্তরের মহিলা কলেজের অধ্যক্ষের শূন্যপদ পূরণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি ও শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বিধি অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে সভাপতির বরাবর আবেদন করতে বলা হচ্ছে। পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। ভারপ্রাপ্ত অধ্যক্ষ, রিজিয়া বেগম মহিলা কলেজ, শিবচর, মাদারীপুর।                সিকে-৮২৮