রাজধানী ঢাকায় পরিবেশদূষণ দিনকে দিন বেড়েই চলেছে। এর একটি উল্লেখযোগ্য কারণ ডাস্টবিনের অভাবে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা। অনেকের অভিযোগ বেশির ভাগ পাড়া ও মহল্লায় ডাস্টবিন থাকলেও আবর্জনা জমতে জমতে উপচে পড়তে থাকে যথাসময়ে অপসারণ না করায়। এতে রাস্তায় নির্বিঘ্নে চলাফেরা করতে এলাকাবাসী এবং পথচারীদের খুব অসুবিধা হয়। নাকে রুমাল চেপেও চলাচল করা কষ্টকর হয়ে দাঁড়ায়। এই গুরুতর সমস্যা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নিহাল খান, টিকাটুলী, ঢাকা
