সিলেট শহরে সিএনজি চালিত যানবাহন

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:৩২

করোনা সংক্রমণ পরিস্থিতি মাথায় রেখে সরকার যানবাহনে অর্ধেক আসন খালি রেখে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়েছিল। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতিতে যানবাহনে জনগণের হয়রানির বিষয়টি চিন্তা করে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির ঐ সিদ্ধান্ত স্থগিত রেখে আসন পূর্ণ করে আগের মতো যানবাহন চালানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু সিলেট শহরে সরকারের আদেশ অবজ্ঞা করে সিন্ডিকেটের মাধ্যমে সিএনজি চালকেরা বর্ধিত ভাড়া নিয়েই যাচ্ছে। এ সম্পর্কে কিছু বললেই তারা পুলিশ প্রশাসনের কথা নিয়ে আসে এবং বলে যে, উনারা নাকি এই আদেশ জারি করেছে। যেখানে বন্দর পয়েন্ট থেকে পিরেরবাজার, বটেশ্বর ভাড়া ছিল জনপ্রতি ৩০ টাকা, সেখানে নেওয়া হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা। এর প্রতিবাদ করলেই তারা যাত্রী নেবে না বলে হুমকি দেয়। এহেন পরিস্থিতিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে, দ্রুত সিলেট শহরে সিএনজি চালিত যানবাহনে  শৃঙ্খলা ফিরিয়ে আনুন। জনগণের দুর্ভোগ লাঘব করুন এবং দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসুন।

মো. আরমান হুসাইন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি

বিশ্ববিদ্যালয়, সিলেট