১২ বছর বয়সীদের বুস্টার ডোজ দেবে ইসরায়েল

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:৩০

করোনার ডেলটা ভ্যারিয়েন্ট ঠেকাতে ইসরায়েল ১২ বছর বয়সীদের বুস্টার ডোজ দেওয়ার কথা জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক ক্যাম্পেইনে এ ঘোষণা দেন। 

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, ‘আমরা সব নাগরিকের বুস্টার ডোজ দেওয়া নিশ্চিত করবো। আমি ১২ বছর বয়সীদের আহ্বান জানাচ্ছি দ্রুত তৃতীয় ডোজ নেওয়ার জন্য। 

So far two million people out of a population of 9.3 million have received three doses [Ahmad Gharabli/AFP]

রবিবার (২৯ আগস্ট) এ ঘোষণা দেওয়ার পর দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ফাইজার-বায়োটেক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের কার্যকারিতা ছয় মাস পরে হ্রাস পাচ্ছে, যার কারণে বুস্টার ডোজ দেওয়া প্রয়োজন। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিষয়ক প্রধান শ্যারন এলরোয় বলেন, তৃতীয় ডোজের মাধ্যমে সুরক্ষা আরো বেশি নিশ্চিত করা সম্ভব।

তিনি এক কনফারেন্সে বলেন, তৃতীয় ডোজ নিলে একজন মানুষের সুরক্ষা স্তর ১০ গুণ বেড়ে যায়। দ্বিতীয় ডোজ দেওয়ার অন্তত পাঁচ মাস পর তৃতীয় ডোজ দেওয়া যেতে পারে। করোনা মহামারির শুরু থেকেই তা মোকাবিলায় বেশ সাফল্য দেখিয়েছে ইসরাইল। এখন পর্যন্ত ২ মিলিয়ন সাধারণ মানুষ টিকার তৃতীয় ডোজ নিয়েছে যেখানে দেশটির জনসংখ্যা ৯ দশমিক ৩ মিলিয়ন।

ইত্তেফাক/এএইচপি