নরসিংদীতে কোভিড-১৯ বিস্তার রোধ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:৪৬

 নরসিংদী প্রতিনিধি

কোভিড-১৯-এর (করোনা ভাইরাস) বিস্তার রোধে সচেতনতা কার্যক্রম বৃদ্ধি এবং নো-মাস্ক নো-সার্ভিস: মাস্ক পরুন, সেবা নিন ইত্যাদি ক্যাম্পেইনসমূহ এবং ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত অর্জনসমূহের বহুল প্রচার সম্পর্কিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এটুআই প্রোগ্রামের অধীনে এবং জেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম ইবনুল হাসান ইভেনের সভাপতিত্বে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন জে এম শাখার কর্মকর্তা ও সহকারী কমিশনার মো. রইছ-আল রেজুয়ান। কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, অধ্যাপকসহ ৩০ জন অংশগ্রহণ করেন।