দৈনিক ইত্তেফাক চট্টগ্রাম অফিস পরিদর্শনে চবি উপ-উপাচার্য

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:৪৬

 চট্টগ্রাম অফিস

দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম অফিস পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। গতকাল সোমবার তিনি ইত্তেফাক কার্যালয়ে এসে পৌঁছানোর পর তাকে ফুল দিয়ে স্বাগত জানান ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা। এসময় তাকে দৈনিক ইত্তেফাকের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করা হয়। ব্যুরোর সাংবাদিকদের সঙ্গে সৌজন্য আলাপচারিতায় প্রফেসর বেনু কুমার দে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে দৈনিক ইত্তেফাকের গৌরবময় অবদানের কথা স্মরণ করে এর উত্তরোত্তর              সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার প্রসারে কাজ করে যাওয়ার আশাবাদ     ব্যক্ত করেন।