জাতীয় শোক দিবসকে স্মরণ করল বঙ্গবন্ধু লেখক পরিষদ

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:৪৭

জাতীয় শোক দিবস স্মরণে বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘বঙ্গবন্ধুকে নিবেদিত কথা-কবিতা’ শিরোনামে শাহবাগে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ কনফারেন্স রুমে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি রহীম শাহর সভাপতিত্বে সংগঠনের সাহিত্য সম্পাদক কবি শামীম রেজা খানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু লেখক পরিষদের সাধারণ সম্পাদক বাপ্পী রহমান। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি কবি কাজী রোজী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু লেখক পরিষদের প্রধান উপদেষ্টা শিশুসাহিত্যিক কবি আসলাম সানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মু. জালাল উদ্দিন। বিশেষ আলোচক ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি কবি আনতানুর হক, সহসভাপতি কবি মাদবর রফিক, কবি হানিফ খান, কবি ইউসুফ রেজা, কবি চিন্ময় রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কবি লুত্ফর চৌধুরী, কার্যনির্বাহী সদস্য কবি ফজলুল হক, কবি লুত্ফা জালাল। বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কবি আবদুল গনি মিয়া, কবি খাদেমুল ইসলাম, প্রকাশনা সম্পাদক কবি মালেক মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক কবি নাদিরা খানম, দপ্তর সম্পাদক কবি অলিতাজ মণিসহ অতিথি কবিবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি