মোহাম্মদ মোস্তাক আহমেদ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোস্তাক আহমেদ গতকাল সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে কালঘড়া কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
