ইত্তেফাক রিপোর্ট
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাভারে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। ঢাকা জেলা যুবলীগের উদ্যোগে গতকাল সাভার সরকারি কলেজ মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঢাকা জেলা যুবলীগের সহসভাপতি মো. সালাহ্ উদ্দিন দরনীর সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন যুবলীগের সভাপতি শেখ ফজলে সামস্ পরশ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল, সাভার পৌর মেয়র মো. আব্দুল গণি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
