নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি তিন মাসেও

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:৫৩

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর লালবাগ এলাকা থেকে প্রায় তিন মাস আগে রহস্যজনকভাবে  নিখোঁজ ওয়াহেদ ছমিম (২২) নামে  এ যুবকের  সন্ধান  গতকাল পর্যন্ত মেলেনি। তাকে কেউ তুলে নিয়ে গেছে বলে আশঙ্কা করছে তার পরিবার। গত ৭ জুন লালবাগ থানাধীন আজিমপুরের খালেক লেন এলাকার ৬১/এ নম্বর বাড়ির সামনে থেকে কে বা কারা তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় নিখোঁজের চার দিন পর ছমিমের বড় ভাই বাদী হয়ে লালবাগ থানায় জিডি করেন। এ ব্যাপারে লালবাগ থানাপুলিশ জানায়, জিডির সূত্র ধরে পুলিশ তদন্ত করছে।