মানিকগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও কমিটি

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২১:৫৪

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মাদকের ছোবল থেকে বাঁচতে মানিকগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সেওতায় বাল্যবিবাহ, দুর্নীতি, মাদক, মোবাইল ফোনের সঠিক ব্যবহার ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয় এক আলোচনাসভার আয়োজন করা হয়। রবিবার রাতে পশ্চিম সেওতা গ্রামবাসীর উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি কাজী এনায়েত হোসেন টিপুর সভাপতিত্বে মাদকবিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিম সেওতার তিন শতাধিক বাসিন্দা। বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ,  সমাজ সেবক মো. আরিফুর রহমান, ব্যবসায়ী আব্দুস ছালাম, সিরাজুল ইসলাম, আজমত আলী হাবু, সিরাজুল ইসলাম সিরাজ,  িপ্রমুখ।  পরে সর্বসম্মতিক্রমে কাজী এনায়েত হোসেন টিপুকে আহ্বায়ক এবং আবুল কালাম আজমকে সদস্যসচিব করে ১৯ সদস্য বিশিষ্ট মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়। কমিটিতে ১০ জন যুগ্ম-আহ্বায়ক এবং সাত জনকে সদস্য রাখা হয়েছে।