গারাংগিয়ার ছোট হুজুর হযরত শাহছুফি আল্লামা আবদুর রশিদ হামেদী প্রকাশ ছোট হুজুর কেবলা (রহ.) এর পঞ্চম শাহজাদা এ টি এম মমতাজুল ইসলাম ছিদ্দিকীর জানাজা গতকাল সোমবার বেলা ১১টায় গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র মাওলানা আয়াজুল ইসলাম ছিদ্দিকী কাউছার। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নুর আহমদ, গারাংগিয়া ইসলামিয়া কামিল এমএ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আজিম, ইসলামিয়া রব্বানী মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মাওলানা এ আর এম মহিউদ্দিন রাশেদ, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ফারুকীসহ দরবারের ভক্ত মুরিদানসহ সর্বস্তরের মানুষ। উল্লেখ্য, যে বড় ভাই পির সাহেব হযরত শাহ হাফেজ মাওলানা মাহমুদুল হাছান ছিদ্দিকী (রাহ.) এর ইন্তেকালের ১১ দিনের মাথায় ছোট ভাই শাহজাদা এ টি এম মমতাজুল ইসলামও ইন্তেকাল করলেন।
