ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ০০:৪১

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক মাদক বিক্রেতার নাম মো. রবিউল ইসলাম। গতকাল সোমবার র্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল অভিযান পরিচালনা করে ঐ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহূত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। আটক রবিউল ইসলামের বাড়ি বরিশালের উজিরপুর মাদাশীতে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন রবিউল। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।