যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়ার কারণে দেশটির নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণে বিধিনিষেধ জারি করছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল সোমবার ইইউ এই বিষয়ে নির্দেশনা জারি করেছে। এর আগে গত জুনে করোনার সংক্রমণ কমায় পর্যটন খাতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ২৭ জাতির জোট ইইউ যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণে বিধিনিষেধ তুলে নিয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে দিনে ১ লাখের বেশি মানুষ আবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ডেলটা ভ্যারিয়েন্ট এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এই নির্দেশনা ইইউভুক্ত সব দেশের জন্য বাধ্যতামূলক নয়। কোনো দেশ চাইলে তার প্রয়োজনে ভ্রমণের বিধিনিষেধ তুলেও নিতে পারে। —বিবিসি
