আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল রাতে তাদের সর্বশেষ ফ্লাইটটি কাবুল বিমানবন্দর ছেড়ে গিয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ ২০ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটলো। রাতে মার্কিন বাহিনী চলে যাওয়ার পরই বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। শূন্যে গুলি ছুড়ে আতশবাজি ফাটিয়ে বিজয় উৎসবও করেছে তারা। খবর প্রকাশ করেছে বিবিসি।
এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আফগানিস্তানে আমাদের সামরিক উপস্থিতি শেষ হলো। গত ১৭ দিনে আমেরিকার ইতিহাসে সর্ববৃহৎ আকাশপথে সব থেকে বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ সম্পন্ন করেছে আমাদের বাহিনী। ১ লক্ষ ২০ হাজারের বেশি মার্কিন নাগরিক, সহযোগী দেশগুলির নাগরিক এবং আমেরিকার আফগান সহযোগীদের উদ্ধার করা হয়েছে। এই কাজ করতে গিয়ে অতুলনীয় সাহসিকতা, পেশাদারিত্ব এবং দৃঢ়তার ছাপ রেখেছে আমাদের সেনাবাহিনী।’

সোমবার কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধারকারী বিমানে মার্কিন সেনা, কমান্ডোরা ছাড়াও আফগানিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও ফিরে যান।
Taliban fighters fire into the air in celebration of the departure of last U.S. military aircraft from #Kabul and the end of the country's nearly-20-year presence in #Afghanistan. pic.twitter.com/Dzu7rvHDds
— Andrew Quilty (@andrewquilty) August 30, 2021
বিবিসি জানিয়েছে, মার্কিন বাহিনীর সর্বশেষ ফ্লাইটটি চলে যাওয়ার পরপরই তালেবান সদস্যরা কাবুল বিমানবন্দরে হেঁটে হেঁটে প্রবেশ করেছেন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে এমনটাই দেখা গেছে। তবে ভিডিওর সত্যতা নিরপেক্ষভাবে নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।
#Taliban fighters enter a hangar in #Kabul Airport and examine #chinook helicopters after #US leaves #Afghanistan. pic.twitter.com/flJx0cLf0p
— Nabih (@nabihbulos) August 30, 2021
ভিডিওতে দেখা গেছে, একদল মানুষ (তালেবান যোদ্ধা বলে মনে করা হচ্ছে) বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে হাঁটছেন। সেখানে তারা কী কী করছেন সেটাও বর্ণনা করা হয়েছে।
Celebratory gunfire from #Taliban fighters shooting tracer rounds into #Kabul's night sky after #US withdrawal. pic.twitter.com/4dhrHz7CNw
— Nabih (@nabihbulos) August 30, 2021
এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। আমরা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছি এবং এখানে কোনো সমস্যা নেই। মানুষকে বলবো, চিন্তার কোনো কারণ নেই। সবকিছুই ভালোভাবে চলছে।’
ইত্তেফাক/টিএ
